আজ , , ,

শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খানের উদ্যোগে ও অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাস্টার শাহিন, যুবদল নেতা শাহাদাত হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আতাউর রহমান খান বলেন, একটি গাছ, একটি প্রাণ-বেঁচে থাকুক, বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নাই। বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়, ফলে বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাই এ ধরণের উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar