বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক ও পাপরাইল মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ বাদল হোসেন শতাধিক অসচ্ছল রোজাদার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন মশলা সামগ্রী বিতরণ করেন। এছারাও স্থানীয় এক ব্যক্তিকে অটোরিক্সা ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় দাতা আলহাজ্ব বাদল হোসেন এর সহধর্মিণী, ২ কন্যা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি হাজি হোসেন সরদার, বোরহাস সরদার, হক সাহেব ঢালী উপস্থিত ছিলেন।