আজ , , ,

শরীয়তপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-জুন-২০২৬ সময়কালে রাজস্ব খাতের আওতায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহহারী পরিচালক মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থীগণ, নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
নারী সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহার সমূহ যেমন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar