শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবন সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, মোঃ সফিকুর রহমান কিরণ এমপি, সাঈদ আহমেদ আসলাম এমপি, সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দরা হলেন, শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান, শরীয়তপুর পারিবারিক আপিল আদালতের বিজ্ঞ জেলা জজ শেখ আমিনুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল এর বিচারক (বিজ্ঞ জেলা জজ) মহিবুল হাসান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জিপি অ্যাড. শাহাদাৎ হোসেন, পিপি অ্যাড. মনিরুজ্জামান দিপু।
উক্ত ইফতার মাহফিলে আইনজীবী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীগণ সহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।