শরীয়তপুর জেলা শহরে স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এন.এম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ (ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ জাহানারা খাতুন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার হামিদুল হক।
বিদ্যালয়ের অধ্যক্ষ সুশীল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক অধ্যক্ষ মানিক মোল্লা, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবুল কাশেম মাদবর সহ বিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোসাম্মৎ জাহানারা খাতুন পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি অনেক জেলায় দায়িত্ব পালন করেছি। আমার দেখা থেকে অভিজ্ঞতা হয়েছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে এমন কোন ভালো সম্পর্ক থাকে না। এই বিদ্যালয়ে এসে আমার সেই ভুল ভেঙ্গেছে। এখানকার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ খুবই সচেতন। আমি বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতি আহ্বান রাখবো তারা যেন প্রতিবছর নয় সুযোগ পেলে মাঝে মধ্যে এ ধরণের অনুষ্ঠান করেন। তাহলে শিক্ষার্থীদের মন ও পড়ার পরিবেশ ভালো থাকবে। আজ যারা শিক্ষার্থী তারাই আগামী দিন দেশ গড়ার ভূমিকা পালন করবে। তাই তাদের একটি সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেওয়া দরকার।