আজ , , ,

যৌথ বাহিনীর হাতে জাজিরায় বোমা তৈরির মূল কারিগর আটক

শরীয়তপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচরের বোমা তৈরীর মূল কারিগর, বিস্ফোরক দ্রব্যাদি সরবরাহকারী ও একাধিক মামলার আসামী মো. ফিরোজ খা সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান এক প্রেস ব্রিফিংএ বিষয়টি জানিয়েছেন। বরিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরেফীন আহম্মেদ, জাজিরা থানা অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মেদ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।
পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ শরীয়তপুর কর্তৃক অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারী ভোর সারে ৬টা থেকে ১১টা পর্যন্ত শরীয়তপুর জেলা পুলিশ, সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর এবং জাজিরা আর্মি ক্যাম্পের নেতৃত্বে অভিযান চালিয়ে জাজিরা থানার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযান পরিচালনাকালে জাজিরা থানার ২০০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনের ৩/৪/৬ সহ একাধিক মামলার চিহ্নিত আসামী মো. ফিরোজ খা (৫০) ও তার স্ত্রী লাভলী আক্তার (৪০) কে গ্রেফতার করা হয়। ঐ মামলা ছাড়াও মো. ফিরোজ খা’র বিরুদ্ধে জাজিরা থানায় মোট ৫টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার হেফাজতে থাকা ৮ টি ককটেল সদৃশ বস্তু, ককটেল তৈরীর ব্লেড-২০০টি, লালচে ইয়াবা সদৃশ ট্যাবলেট ৪টি, দেশীয় অস্ত্র-শস্ত্র (রামদা/দা-৪টি, বেতের ঢাল-৫টি), নগদ ৯৩ হাজার টাকা, কালো রংয়ের ১৫০ সিসি পালসার মটর সাইকেল, ১টি কালো ছোট ব্যাগ, ২টি বাটন ফোন ও ২টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, আসামী ঐ এলাকার ককটেল তৈরীর মূল কারিগর হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ কুন্ডেরচর, বাবুরচর সহ হোগলারচর ও আশে পাশের চর এলাকায় আধিপত্য বিস্তার, বিস্ফোরক দ্রব্যাদি ও দেশীয় অস্ত্র তৈরীসহ বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পৃক্ত। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, ফিরোজ খা বিলাসপুরসহ শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরী, বিষ্ফোরক দ্রব্যাদি সরবরাহ ও বিক্রয় করে থাকে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar