আজ , , ,

শরীয়তপুর জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণের জন্য ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) প্রত্যয় হাসান, সহকারী কমিশনার প্লাবন সাহা। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। এসময় প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, ভোটারদের ভোট প্রদান, গণভোটে অংশ নেওয়া, নির্বাচনী আচরণবিধি সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান জেলা তথ্য অফিসের একটি কার্যকর প্রচার কার্যক্রম। এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে গানের মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধ করা, গণভোটে অংশ নেওয়া ও নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে অবহিত করা হবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar