আজ , , ,

ভেদরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাহসিনা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার, রওনক জাহান, শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াছমিন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বদরুদ্দোজা ভুইয়া সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাহসিনা বেগম সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar