ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নড়িয়া উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার তাহসিনা বেগম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান। এসময় উপজেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। জাতির বহুল প্রত্যাশিত ও আকাঙ্খিত এ নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন।