আজ , , ,

শরীয়তপুরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা

শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভিাগ ও ব্র্যাকের উদ্যোগে দক্ষতা উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিভিন্ন সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলবিদা মোহাম্মদ সানাউল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মসিউর রহমান। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহম্মেদ, ব্র্যাক জেলা সমন্বয়ক সমীর কুন্ডু, প্রকল্প সমন্বয়ক হিমাংশু মোহন মন্ডল, যক্ষ্মা বিষয়ক কর্মকর্তা গিয়াস উদ্দিন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। নতুন নতুন রোগ ব্যাধি আমাদের আক্রান্ত করছে। আমরা সম্মিলিত সচেতনতার মাধ্যমে প্রতিরোধে সচেতন হয়ে সুন্দর আগামী গড়তে চাই।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar