আজ , , ,

৩১ দফার আলোকে অহিংস ও উন্নত শরীয়তপুর গড়বো: নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হলে জননেতা তারেক রহমান প্রনিত ৩১ দফার আলোকে অহিংস ও উন্নত শরীয়তপুর গড়বো ইনশাআল্লাহ।
তিনি বুধবার (২৮ জানুয়ারী) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বরে বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চুর বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আনিসুর রহমান বাচ্চু ছাড়াও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ধানকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও মেম্বারগণ একত্রিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)-এর প্রতি আনুষ্ঠানিক ভাবে সমর্থন ঘোষণা করেছেন।
এ সময় উপস্থিত চেয়ারম্যানগণ তাদের বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সমর্থন দিচ্ছি। আমরা আশাবাদ ব্যক্ত করি যে, অপু ভাই নির্বাচিত হলে তিনি শরীয়তপুর-৩ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামড্যা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শাহাদাৎ হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জল সিকদার, রেজাউল করিম শ্যামল, আবদুল মজিদ মাদবরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar