আজ , , ,

কোন চাঁদাবাজ সন্ত্রাসী বিএনপির ভোট চাইবেন না: শফিকুর রহমান কিরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেছেন, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার ও মাদক ব্যবসায়ী বিএনপি কর্মী বা নেতা পরিচয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন না। কেননা যারা মানুষকে কষ্টদেয়, সমাজকে কুলশিত করে তাদের সাথে বিএনপি’র কোন সম্পর্ক নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি মানব সেবা ও দেশের উন্নয়নে কাজ করে।
শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের খরকড়া গ্রামের মাদ্রাসা মাঠে শুক্রবার রাতে প্রার্থী শফিকুর রহমানের ধানের শীষ মার্কার প্রচারনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি’র সকল নেতা কর্মীকে এক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান শফিকুর রহমান কিরণ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে ও তার ৩১ দফা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নে ধানের শীষে দেশবাসীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান লিটন ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জানু ছৈয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক খন্দকার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী আজম ছৈয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ শাকিল ঢালী, নড়িয়া উপজেলা বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা কাজল সরদার, উপজেলা বিএনপি’র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ বাবুল চৌকিদার, নড়িয়া উপজেলা জাসাসের সভাপতি আব্দুল আউয়াল বেপারী।
এছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফারুক ফকির, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ রুবেল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস আকন ও মফিজুর রহমান, লিটন খান, হুমায়ুন চৌকিদার, মোঃ সুজন, মোঃ বাবু সহ ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিরা।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar