গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা তথ্য অফিস শরীয়তপুরের ব্যবস্থাপনায় ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মেম্বার মো: নুরুল ইসলামের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, সাবেক মেম্বার জয়নাল আবেদীন সরদার, ধর্মীয় ব্যক্তিত্ব মো. মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, প্রবাসী মোঃ সাইফুল ইসলাম রুমন সিকদারসহ গণমান্য ব্যক্তিবর্গ।