আজ , , ,

গোসাইরহাটে চর সামন্তসার ফাযিল মাদরাসার শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

গোসাইরহাট উপজেলার চর সামন্তসার মোহেসেনীয়া ফাযিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মদরাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন-২০২৬ খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে আগত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়, ঢাকার ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সহযোগি অধ্যাপক ও কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারী মাদরাসা ই আলীয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগ প্রধান প্রফেসর মো. শাহজালাল, জাজিরা শামসুল উমুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান, ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. তাসলীম উদ্দিন, চরকুমারিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহা: মহসিন, সামন্তসার ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান, গোসাইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ ও শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আজিজুর রহমান। এসময় মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দাখিল পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদরাসা সূত্র জানায়, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণকারী শিক্ষার্থীদের সহ আরো ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে এই সম্মাননা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার আগ্রহ বৃদ্ধি ও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, শিক্ষকদের পাশাপশি অভিভাবকদেরও সচেতন হবে। শিক্ষার মান সমন্নত রাখতে শ্রেণি কক্ষে শিক্ষকদের যেমন দায়িত্ব থাকবে তেমনি শিক্ষার্থীদেরও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। একজন শিক্ষার্থী সঠিক শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশ গড়ার পাশাপাশি বিশ^ দরবারে দেশকে পরিচিতি করাতে পারে। অপশিক্ষা যেন শিক্ষার্থীদের ছুতে না পারে সেই দিকে শিক্ষক ও অভিভাবকদের শতর্ক থাকার জন্য আহবান জানানো হয় অনুষ্ঠান থেকে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar