ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্য সমর্থীত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শরীয়তপুর-১ আসনের প্রার্থী মাওলানা জালালুদ্দিন আহমদ এর আহবানে মতবিনিময় ও নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী সোমবার বিকেলে জেলা শহরের মডেল টাউন এলাকায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী।
সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও জেলা সাবেক আমীর মাওলনা খলিলুর রহমান, নায়েবে আমির মাওলানা কেএম মকবুল হোসাইন, সেক্রেটরি মাওলানা মাসউদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, ফরায়েজী আন্দোলনের সভাপতি আব্দুর রহমান ফরাজী, এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান আল নাজির, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাখাওয়াত কাওসার প্রমূখ। এসময় জেলার ১০ দরীয় ঐক্যের আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি খবির উদ্দিন, মুফতি আব্বাস ইবনে মোস্তফা, মাওলানা নুরুল আমীন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা দবির হোসেন শেখ ও মুসলিম্ উদ্দিন।
সভা থেকে সিদ্ধান্ত হয়, শরীয়তপুর জেলার তিনটি আসন ঐক্য জোটের প্রার্থীর বিজয়ের জন্য কাজ করবেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য জেলা কমিটিসহ বিভিন্ন উপজেলায় কমিটি করা হয়েছে। এই কমিটি নির্বাচনি নীতিমালা মান্য করে ভোটের দাবী নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
এই সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, শরীয়তপুরে সার্বিক কোন উন্নয়ন চোখে পড়ে না। সার্বিক উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন সবই ১০ দলীয় প্রার্থীর বিজয়ের পরে করা হবে।