আজ , , ,

উন্নত শরীয়তপুর গড়তে আপনাদের দোয়া চাই: মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপু

শরীয়তপুর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও শরীয়তপুর জেলার নাম নিলে মানুষ বলে অবহেলিত শরীয়তপুর। আমি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অবহেলিত নাম মুছে উন্নত শরীয়তপুর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য হিংসা বিভেদ ভুলে শরীয়তপুরের সবাইকে এক পরিবার হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ইসলামি মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র ও বাংলাদেশের প্রশ্নে বিএনপি হচ্ছে আপনাদের পরীক্ষিত সংগঠন। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়া বলেছেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।” সাবেক চেয়ারপার্সন খালেদার জিয়া বলেছে, বাংলাদেশের বাহিরে আমার কোন ঠিকানা নাই। বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। অতএব আগামী দিনের দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ নির্মাণে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে।
বুধবার (১৫ জানুয়ারী) ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এ সময় তার সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহাম্মেদ জিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু, কর্নেল অবঃ ফয়সাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম হোসাইন মাঝি, বিএম মোস্তফা। রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার, সাবেক চেয়ারম্যান হাজি এস এম আবুল বাসার।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar