আজ , , ,

নয়া দিগন্তের শরীয়তপুর প্রতিনিধির শ্বশুরের ইন্তেকাল

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন রব্বানীর শ্বশুর রেশু মালত (৭৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন স্টকজনিত রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা মরহুমের নিজ গ্রাম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাঝিকান্দি গ্রামের কওমি মাদ্রাসা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শরীয়তপুর প্রেসক্লাব, শরীয়তপুর ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, নড়িয়া উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar