আজ , , ,

শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজ সেবায়”। এ প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সামাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১০ টায় বর্নাঢ্য র‌্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সামাজসেবার উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুল আলম। বক্তব্য রাখেন, এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সুমন কুমার পোদ্দার প্রমুখ।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar