আজ , , ,

শরীয়তপুর-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের আবেদন বৈধ ঘোষণা করা হলেও হাল নাগাদ ব্যাংক হিসাব না থাকায় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।
তিনি জানান, শরীয়তপুর-৩ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় জাতীয় পার্টির প্রার্থী আবদুল হান্নান এর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে সে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন করতে পারবেন।
শরীয়তপুর-৩ আসনে বৈধ প্রার্ধীরা হলেন, বিএনপি মনোনীত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর আজহারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ মিয়া।

Share this news as a Photo Card


১৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে: হুইপ অপু

www.hongkar.com |
dailyhongkar