আজ , , ,

দিপু দাস হত্যাকান্ডের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও শোক সমাবেশ

দিপু দাস হত্যাকান্ড ও সনাতনি নির্যাতনের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শরীয়তপুর শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে শরীয়তপুর সনাতনি ঐক্য মোর্চা।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও শোক সমাবেশে অংশগ্রহণকারীরা দিপু দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও শোক সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব বিজন চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অমিত ঘটক চৌধুরী, শরীয়তপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোমর দে, সাধারণ সম্পাদক গবিন্দ দত্ত, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিলয় ভট্টাচার্য, নড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রিপন সাধু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পূঁজা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কার্তিক পোদ্দার, জেলা মহিলা সম্পাদিকা টুম্পা রাউৎ প্রমুখ। দিপু দাসসহ নির্যাতনের শিকার সকল সনাতনি মানুষের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে শরীয়তপুর সনাতনি ঐক্য মোর্চার নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা মন্দির কমিটির সদস্যগন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দিপু দাস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সনাতনি সমাজের জন্য গভীর বেদনার বিষয়। তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar