আজ , , ,

১৭ বছর পর মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে খুশি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি মনোনীত প্রার্থী ও তাদের পক্ষের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নান।
দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে খুশি প্রার্থী ও নেতারা। পাশাপাশি নির্বাচনে প্রত্যেক ভোটারদের অংশ নেয়ার কথা জানান তারা। আগামীতে সরকার গঠন করার মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার বিএনপি নেতাদের।
মনোনয়নপত্র সংগ্রহ করে শরীয়তপুর সংসদীয় আসন-১ (পালং-জাজিরা) বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছিলাম শুধু গণতন্ত্র ফিরিয়ে আনতে ও ভোটের অধিকার আদায় করতে গিয়ে। সেই ভোটের অধিকার আদায় করতে গিয়ে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারিনি, পালিয়ে আসতে হয়েছে। এতোদিন পর আমাদের এবং জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায়ের সচেষ্ট হবো।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar