আজ , , ,

ধানের শীষের বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে যেতে হবে: অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি এবং তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-সকল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় চাইলে আজ থেকে নিজেদের মাঝে সকল ভেদাভেদ ভুলে দলের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহবান জানান। এ সময় তিনি বলেন, দল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম ভাইকে শরীয়তপুর-১ আসনে মনোনয়ন দিয়েছে। তার বিজয় মানেই বিএনপির বিজয়, ধানের শীষের বিজয়। তার পক্ষে কাজ করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য।
তিনি রবিবার (২১ ডিসেম্বর) সকালে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড়ে উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। এ সময় জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদসদ্য হাজি মোজাম্মেল হক মিন্টু সওদাগর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দবির হোসেন, কৃষক দলের আহবায়ক নাছির মোল্যা, ছাত্রদলের সাবেক সভাপতি আবু আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বক্তব্য রাখেন।
এর পরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার নিজ নির্বাচনী এলাকা ডামুড্যার উদ্দেশ্য জাজিরা ত্যাগ করেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar