আজ , , ,

জেলা প্রশাসকের চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন

আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১, ২ ও ৩ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের ভোটকেন্দ্র সমূহ পরিদর্শন করেছেন।
রোববার (২০ ডিসেম্বর) রিটার্নিং অফিসার নড়িয়া উপজেলার চরাঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্র সমূহের সার্বিক অবস্থা, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে আয়োজনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মাসুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar