সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ফটোকপি মেশিন উপহার দিলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা ও মহিষার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে যন্ত্রটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আলহাজ্ব আবুল হাসেম ঢালী, আসলাম মাঝি, আক্তার হোসেন রাড়ি, সরদার আনিছুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল সরদার সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মিল্টন, সভাপতি কবির হোসেন মুন্সী, দাতা সদস্য মোঃ আক্তার হোসেন ও সাজনপুর বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির খান উপস্থিত ছিলেন।