আজ , , ,

শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল

“মাদার অফ ডেমোক্রেসি” ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রাত ৮টায় শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহলিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন, সদস্য সচিব সোহেল তালুকদার।
বিএনপি নেতা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারীর সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী খান, মোহাম্মদ আলী সরদার, ওলি খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকন সরদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar