আজ , , ,

শরীয়তপুরে বিএনপি প্রার্থী সাঈদ আসলামের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম আনুষ্ঠানিক ভাবে শরীয়তপুর সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজার থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। পরে দিনব্যাপী সদর উপজেলার অন্তত ১৫ টি পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন ও গণসংযোগ করেন তিনি। এসময় জেলা, উপজেলা, পৌরসভার এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও জনতার ঢল নামে।
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, আমি এখানে আপনাদের সেবা করার জন্য ও দায়িত্ব নিতে এসেছি। আমার পরিবার ৮৫ বছর ধরে মানুষের দায়িত্ব নিয়ে এসেছে। মানুষের সেবা করেছে, মানুষের পাশে ছিল। আমার চাচা, আমার ভাই তাজা প্রাণ দিয়ে গিয়েছে জনগণের জন্য। আমিও আমার পরিবারের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
এছাড়াও শরীয়তপুরকে বিএনপির দুর্গে পরিণত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি উপজেলা ও পৌরসভায় আমরা দলের পতাকাতলে সকলকে সমবেত করবো। মানুষের ভালোবাসা আর সমর্থন নিয়ে আমরা শরীয়তপুরকে বিএনপির এক শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করবো। যেখানে গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে কাজ করা মানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে কাজ করা। আর ধানের শীষের বিজয় মানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয়। ধানের শীষ বিজয়ী হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এগিয়ে যায়। আর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। আমি শরীয়তপুর-১ তথা পালং-জাজিরাকে দেশের মডেল হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল ফকির, সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, সাগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদুৎ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, ডোমসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মান্নান সরদার, সাবেক ছাত্রনেতা সরদার মোঃ নাজমুল হুদা সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহসংক্রান্ত প্রেস কনফারেন্স

www.hongkar.com |
dailyhongkar