আজ , , ,

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তবর্তীকালিন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ দেওয়া হয়।
লটারিতে শরীয়তপুরের নাম উঠেছে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর। তিনি ২০২৫ সালের ৯ মার্চ যশোর জেলার ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগ দিয়ে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ পুলিশের এ সদস্য নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা। রওনক জাহান ২৭ তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপি’র উপপুলিশ কমিশনার হিসেবে তিনি তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।
শরীয়তপুর জেলাবাসীর প্রত্যাশা নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাওয়া রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পাশাপাশি কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। সেই সাথে তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্র্বতী সরকার। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar