বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুরে জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ নভেম্বর শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মজিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৬৯ ভোট। এই পদে মোট দুইজন প্রার্থী ছিলেন।
সেক্রেটারী পদের প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন আখন্দ। পরাজিত প্রার্থীদের মধ্যে মো. আবুল হোসেন সরদার পেয়েছেন ১৪২ ভোট, মো. আব্দুস ছালাম ১৩৪ ভোট, মোহাম্মদ নুরুজ্জামান ৭৮ ভোট, আব্দুস সামাদ বেপারী ৬৫ ভোট ও মো. শামীম সরদার পেয়েছেন ৪৩ ভোট।
৫টি সদস্য পদের বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করেন ১৫ জন প্রার্থী। তাদের মধ্যে আলী আহম্মেদ মোল্লা পেয়েছেন ৩৪০ ভোট, মো. রিংকু তালুকদার ৩২০ ভোট, বিএম কামরুর হাসান ৩১৫ ভোট, মো. জাহাঙ্গীর আলম ৩০২ ভোট ও এনামুল হক ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে পরাজিত মো. লোকমান হোসাইন ২২৯ ভোট, মো. মনোয়ার হোসেন ২১৯ ভোট, মুন্সি সামসুল আলম দাদন ১৭১ ভোট, মো. ছগীর হোসেন ১৮৮ ভোট, সোহেল সরদার ১৬৯ ভোট, মো. মিজানুর রহমান পাহাড় ১৭৪ ভোট, রহমত উল্লাহ ১৪৭ ভোট, মো. আব্দুল জব্বার মীর ১২১ ভোট, মো. তারিকুল ইসলাম ১১৫ ভোট ও ফিরোজ আহমেদ ৯০ ভোট পেয়েছেন।
এই নির্বাচনে ৬৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়। আগামী ২ বছর এই নির্বাচিত কমিটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটে নেতৃত্ব দিবেন। সাধারণ ভোটার ও শরীয়তপুরবাসী এই কমিটির প্রতি আহবান জানিয়েছেন। তারা যেন তাদের কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন।