আজ , , ,

নড়িয়ায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কর্মশালা

কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়কে সামনে কৃষিতে দেশকে সমৃদ্ধশালী করতে উন্নত জাতের মসলা ফসল চাষাবাদে কৃষককে প্রশিক্ষিত করে লাভবান করতে, কৃষক কৃষানীদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়িয়া উপজেলায় বুধবার (২৯ অক্টোবর) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায়, নড়িয়া উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ২ দিন ব্যপি কৃষক ও কিষানী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয় ।
বীজ থেকে চারা উৎপাদন ও পরিচর্যার উপর প্রশিক্ষণ প্রদান করেন নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ চৌধুরী। প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চপল কৃষ্ণ নাথ এসময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar