আজ , , ,

অ্যাডভ্যান্স প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা তথ্য ও গণযোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা পর্যায়ে কর্মক্ষেত্রে অ্যাডভ্যান্স প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিংকি সাহার সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, (পিপিএম- সেবা)। এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মক্ষেত্রে আমাদের দাপ্তরিক কার্যক্রম সহজ, গতিশীল ও আনন্দময় করেছে। একই সাথে কিছু ঝুঁকিও তৈরি করেছে। উক্ত ঝুঁকি মোকাবিলা করে কর্মক্ষেত্রে অ্যাডভ্যান্স প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে এবং প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar