আমরা শক্তি, আমরা বল জাতীয়তাবাদী যুবদল এই প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরসভা যুবদলের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে দুবাই প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
পৌরসভা যুবদলের সভাপতি কামাল ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল খান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নাজমুল হুদা, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল সরদার, যুবদল নেতা মনির চৌধুরী, সিরাজুল ইসলাম আকাশ, মনির হোসেন পেদা, আলী মাদবর সহ পৌরসভা যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।