গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশহিসেবে রাজস্ব খাতের আওতায় তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জেলা তথ্য অফিস, শরীয়তপুরের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবীর হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সাথী আক্তার সহ গণমান্য ব্যক্তিবর্গ।
নারী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তারা গুজব, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, দুর্নীতি প্রতিরোধ, মানব পাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ ও ডেঙ্গু প্রতিরোধ এবং টাইফয়েড টিকাদান প্রভূতি বিষয়ে আলোচনা করেন।