আজ , , ,

জনকল্যান ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ত্রাণ ও মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় জনকল্যাণ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যতিক্রমধর্মী ত্রাণ বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নড়িয়া পৌরসভার লোনসিং জনকল্যাণ ফ্রেন্ডস ক্লাব। এতে অর্থ যোগান দিয়েছেন লোনসিং, বাংলাবাজার ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী ও স্থানীয় ব্যক্তিবর্গ। ৯ আগস্ট সোমবার দুপুর ১২টায় ৫১ নং পশ্চিম লোনসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি শহিদুজ্জামান বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও সম্মাননা স্মারক হস্তান্তর করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম ও নড়িয়া থানা পুলিশ উপ-পরিদর্শক শীব শংকর। এই সময় সংগঠনের সাধারণ সম্পদক মো. ইসমাইল ফকির, কোষাধ্যক্ষ মাসুম মাদবর, সদস্য শামীম মাদবর সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে, সংগঠনের পক্ষ থেকে চার শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রাণ ও ৮ জন প্রবীন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যু বার্ষিকী উদযাপন

www.hongkar.com |
dailyhongkar