আজ , , ,

ভেদরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম উদ্বোধন

সারাদেশের ন্যায় ভেদরগঞ্জেও একযোগে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মহিষার ইউনিয়নের দিগম্বরী স্কুল এন্ড কলেজে “আস্থা ও স্বস্তির বুথ” কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।
মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, ডাঃ তনুশ্রী প্রিয়াংকা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ পুলিশ বাহিনীর সদস্যগণ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার উপজেলা হওয়ায় জনবল সংকটের কারণে সরকারের নির্দেশে এ উপজেলায় ২ ভাগে টিকা প্রদান করা হবে। আজ প্রথম দিনে উপজেলার ৮ ইউনিয়ন রামভদ্রপুর, মহিষার ছয়গাঁও, নারায়নপুর, সখিপুর, ডিএম খালী চরকুমারিয়া ও আর্শিনগর ইউনিয়নের ৪ হাজার ৮শ জনকে টিকা দেওয়া হবে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আমাদের উপজেলায় টিকা প্রদানে বয়স্ক ও প্রতিবন্ধি ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের টিকা কেন্দ্রে এসে লাইনে দাঁড়ানোর কষ্টের কথা বিবেচনা করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথের জন্য চেয়ারের ব্যবস্থা করেছি। যাতে করে কম শক্তি সম্পন্নরা সহজে টিকা গ্রহণ করতে পারেন।
দেশের চলমান মহামারী করোনার থাবা থেকে আমাদের জীবন বাঁচানোর জন্য টিকার কোন বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন দেশ থেকে টিকা এনে বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে টিকা পায় সে নিশ্চয়তা বিধানের জন্য কাজ করছেন। আসুন আমরা সবাই মিলে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে আমাদের দেশকে করোনা মুক্ত করি।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar