আজ , , ,

টানা বর্ষনে শরীয়তপুরের চাষীদের কপালে চিন্তার ভাজ

টানা বর্ষনে শরীয়তপুরে ডুবে যাওয়া বাধাকপি ক্ষেত। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুরের মাঠজুড়ে কোথাও সোনালি ধানের সমারোহ, কোথাও আগাম শীতকালিন সবজির বিস্তৃর্ণ জমি আর বোরোর বীজতলা। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। সেই সাথে শীতকালিন আগাম সবজির ক্ষেত ও বোরো ধানের বীজতলা ডুবে গেছে। এতে করে উৎকণ্ঠায় কাটছে শরীয়তপুর জেলার চাষীদের সময়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে শরীয়তপুরের রোপা আমন ও বিভিন্ন ধরণের সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সাথে জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার শীতকালিন সবজির আগাম চাষীরা ও ক্ষতির মুখে পড়েছেন। সীম, ফুলকপি, মুলা, লাল শাকের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ রোপা আমন ধানের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। মাঠের পর মাঠ এখন পাকা আমন ধানে ভরে থাকলেও বৃষ্টির কারণে বেশিরভাগ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধানও পানির মধ্যে পড়ে রয়েছে।
বৃষ্টির প্রকোপ আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধান এবং জমিতে পড়ে থাকা কাটা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
এদিকে বৃষ্টির কারণে সবজি চাষিরাও দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে এখন পর্যন্ত জেলার কৃষিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় তাদের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠে কাজ করছেন। তাদের প্রতিবেদন পাওয়া গেলে ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যাবে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। সদ্য রোপণ করা ও চারা অবস্থায় থাকা সবজি ক্ষেত এবং বোরো বীজতলায় পানি জমে যাওয়ায় শিকড় ও বীজ পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জে চাষীরা জানান, মৌসুমের শুরুতেই লাউ, বেগুন, আলু, ফরাস শিম ও করলার চারা লাগিয়েছিলাম। বৃষ্টিতে সবজি ক্ষেতের বড় ক্ষতি হয়ে গেল।

Share this news as a Photo Card


২০ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

www.hongkar.com |
dailyhongkar