আজ , , ,

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ডামুড্যা ক্যামিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সহযোগিতায় নকল, ভেজাল আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিভাগের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম, শরীয়তপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক রাজিব দাস, ডাঃ মোঃ নুরুল ইসলাম খোকন সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ সিকদার। স্বাগতম বক্তব্য রাখেন, মো: আকতার হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ সিয়াম, মো: ইসমাইল সহ অন্যান্যরা।
প্রধান অতিথি বলেন, আমরা নিজের সন্তানকে দেখে শুনে ভেজাল খাওয়াতে পারিনা। তাই কোন প্রকার নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকতে হবে। নকল ভেজাল মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা এটা দন্ডনীয় অপরাধ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar