আজ , , ,

পঞ্চম বারের মতো পদ্মা সেতুতে ফেরির ধাক্কা

পঞ্চম বারে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি। এতে ফেরির মাস্তল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩১ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, সেতু নিচ দিয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা ছিল। ভুলে এটি নামানো হয়নি। তাই স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও গন্তব্যে চলে গছে।’
শিবচরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে ইতোপূর্বে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ জুলাই ১৬ নম্বর পিলারে, ২৩ জুলাই ১৭ নম্বর পিলারে ও ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরি আঘাত করে। থানায় করা জিডি প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কারনেই ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar