আজ , , ,

ডামুড্যায় গ্রামীণ সড়কের বেহাল দশা

ডামুড্যা উপজেলায় দারুল আমান ইউনিয়নের চরনারায়নপুর গ্রামীণ সড়কের বেহাল দশা। স্থানীয় জনপ্রতিনিধিসহ কারো নজরে পরে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করেন। মোল্লার হাট, আলালপুর, পেদাকান্দি, সখিপুর, চরচান্দা, ডিএমখালি, লোকজন এ গ্রামীণ সড়কটি দিয়ে বিভিন্ন কাজে ডামুড্যা বন্দরে যাতায়াত করে থাকে। সড়কটি ৫ বছর হয় পিচ ওঠে খানা খন্দ হয়ে আছেন। পাশে রয়েছে ৫০নং রামরায়ের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় হাশেম হাওলাদার বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন কৃষকেরা বিভিন্ন কাঁচামাল বিক্রি করতে ডামুড্যা বন্দরে আসেন এবং ৫ বছর হয় রাস্তাটি পিচ ওঠে খানা খন্দ হয়ে আছে। কোন সংস্কারে হয় না। স্থানীয় চেয়ারম্যান মোক্তার হোসেন খান বলেন, রাস্তাটি টেন্ডার হয়েছে। ঠিকাদারির গাফিলতির কারণে রাস্তাটি কাজ হচ্ছে না। অতি দ্রুত রাস্তাটি হলে এলাকার মানুষের সুবিধা হত।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar