আজ , , ,

ডামুড্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা।
শনিবার (২৮ আগস্ট ) সকাল ১০ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য সচিব এম মাহবুবুল হক। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
“বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার ৫ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময় সভা। ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar