শরীয়তপুরে দলিল লেখক ও সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে অতিরিক্ত জমি দলিল করার অভিযোগ শিরোনামে গত ২২ আগস্ট রোববার একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। সেই সংবাদে শরীয়তপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে ১৯ জুলাই/২০২১ তারিখে ৩১৫৬ নম্বর (আমমোক্তার) দলিলটির লেখক হিসেবে নুরুল হক মিয়াকে অভিযুক্ত করা হয়। সদর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী দিলরুবা আক্তার লিপি ও অভিযোগকারী রতন কুমার বণিকের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে সংবাদে এই ত্রুটি হয়। দলিলটির প্রকৃত লেখক মো: নুরুল হক মিয়া না। সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. নুরুল হক মিয়া একটি লিখিত আবেদনের মাধ্যমে বিষয়টি জানায়। মো. নুরুল হক মিয়া আরও দাবী করেন তিনি ছিলেন সম্পাদিত সেই দলিলের সনাক্তকারী।