আজ , , ,

শরীয়তপুরে চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ

শরীয়তপুর জেলার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে জন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে ।
২৫ আগস্ট বুধবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ এর সহায়তায় এককালিন বিশেষ অনুদানের চেকও বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়জুল বারি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডাঃ এসএম আবদুল্লাহ আল মুরাদ।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের আর্থিক সহায়তায় জেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মাঝে ৮ লক্ষ ৫০ হাজার টাকা, ভিক্ষুক পুনর্বাসন খাতে ১৭ লক্ষ টাকা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অনুকুলে ৮ লক্ষ ৮০ হাজার টাকা, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণের জন্য ৮ লক্ষ ৭৫ হাজার টাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৭ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা ও ভিক্ষাবৃত্তি নিরসনের লক্ষে ২ লক্ষ টাকা সহ মোট ১ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, বিভিন্ন দূর্যোগের সাথে সাথে করোনাকালীন সময়ে সারাদেশের মানুষ নানান ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে সকল মানুষের সমস্যার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা এর আন্তরিক ইচ্ছায় বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ ও সমাজ সেবা অধিদপ্তর থেকে এ সহায়তা দেয়া হলো। এটি শুধু টাকা নয়, এটি হচ্ছে সাহস।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar