আজ , , ,

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আলী আজগর মিয়া অবসর কালীন ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তাঁকে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ আব্দুল মজিদ খান বলেন, আমাকে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ায় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ সকলের কাছে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি ও সকলের কাছে দোয়া কামনা করছি।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আলী আজগর মিয়ার অবসর কালীন ছুটিতে চলে গেছেন। তাই বিদ্যালয় পরিচালনা কমিটি সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ খান কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar