২২ আগস্ট রবিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলায় বিনোদপুর নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় ৪ টি দোকানে অভিযান চালিয়ে মোট ২৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযোগপত্র প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে অভিযুক্ত দোকান গুলো হলো, ভাই ভাই স্টোর, স্বত্বাধিকারী: পরিতোশ দত্ত, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ২৫ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৫০ কেজি। সৌরভ স্টোর, স্বত্বাধিকারী: মোঃ আলতাফ হোসেন, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ২ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৬০ কেজি। মনোরঞ্জন সাহা স্টোর, স্বত্বাধিকারী: শ্যামল কুমার সাহা, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১০ কেজি। রুদ্র এন্ড ব্রাদার্স, স্বত্বাধিকারী: রতন কুমার সাহা, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১ হাজার টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১০ কেজি। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, ক্রয় বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।