বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর শুরু করেছে। ২২ আগস্ট রবিবার বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এছাড়া বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসডিএস নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মো: সিরাজুল হক, এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান সহ-সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, উপপরিচালক মুহা. ইয়াছিন খান, অমলা দাসসহ এসডিএসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।