আজ , , ,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন শরীয়তপুর শাখার পক্ষ থেকে শরীয়তপুর জেলার বিদায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আমির হামজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো: আমীর হামজা এর বদলী ও অবসরজনিত বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী অতিথি মো: আমীর হামজা (বিসিএস দশম ব্যাচের) একজন কর্মকর্তা।
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এ সময় বক্তারা বিদায়ী অতিথির অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। এ জেলা তার কর্মকালিন সহযোগিতার জন্য তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বেগম আবেদা আফসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাখাওয়াত হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর, শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar