আজ , , ,

গোসাইরহাটে বিআরডিবি’র এসএমই ঋণ বিতরণ

“এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে ১৮ আগস্ট বুধবার দুপুর ১১টায় এসএমই ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক মো. হান্নান মিয়া, সহকারী পরিচালক, মেরিনা আক্তার, গোসাইরহাট উপজেলা পল্লী উনয়ন অফিসার পারভেজ আলম, ইউসিসিএ লিঃ সভাপতি, নুরুুল হক, সহকারি হিসাবরক্ষক, ঋণগ্রহীতা সদস্য সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে গোসাইরহাটে মুজিববর্ষে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর অংশ হিসেবে বিআরডিবির পক্ষ থেকে এসএমই লোন বিতরণ করা হচ্ছে। এতে গোসাইরহাটের ১১৮ জন পল্লী উদ্যোক্তাদের মধ্যে এক কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে। ৪% সুদে প্রথম দুইমাস কিস্তি বাদে দাশেরজঙ্গল বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমান বেপারীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং গোসারহাট ইউনিয়নের চাপকাঠি গ্রামের হালিমা বেগম কে ছাগলের খামার করার জন্য ২ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar