শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় পৌরসভা চত্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে থেকে একটি শোক র্যালী বের করে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে সামনে দোয়া মাহফিলের অয়োজন করা হয়।
পৌর মেয়র আবুল বাশার চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জাব্বার রাড়ী, উপজেলা যুবলীগের সভাপতি জামান রাড়ী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিয়ামত সিকদার প্রমূখ।