আজ , , ,

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১ আগস্ট ২০২১ হতে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত এসডিএস কর্তৃক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি প্রনয়ন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট ২০২১ হতে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত এসডিএস প্রধান কার্যালয়সহ কর্ম এলাকার ৮টি জেলায় ৬৭টি শাখায় ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন, প্রধান কার্যালয় এবং প্রশিক্ষন কেন্দ্রে বৃক্ষরোপণ, সকল শাখা পর্যায়ে গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও টিকা গ্রহণে সচেতন করা এবং নিবন্ধন সহায়তা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ, প্রধান কার্যালয়সহ সকল শাখা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারিগনের কালো ব্যাজ ধারণ, সামাজিক দুরত্ব নিশ্চিত করে শিশু কিশোরদের নিয়ে ভার্চুয়ালি রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন, এসডিএস ওয়েবসাইট-এ জাতির পিতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। ১৫ আগস্ট ২০২১ তারিখ দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে/সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান, প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিস পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীগণের সমন্বয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ২০২১ খ্রি: তারিখ সকাল ৯:০০ ঘটিকার সময় এসডিএস-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। ১৬ আগস্ট ২০২১ তারিখ বেলা ১১ ঘটিকার সময় এসডিএস সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর। শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও এসডিএস নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মো: সিরাজুল হক। শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসডিএস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা মজিবুর রহমান। উপস্থিত ছিলেন এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগমসহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বক্তাগণ স্মৃতিচারণ করে মূল্যবান বক্ত্যবের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী ও তাঁর জীবন সংগ্রামের ঘটনা প্রবাহ সকলের মাঝে তুলে ধরেন। এছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কিত ও নৃশংস হত্যাকান্ডে জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করেন এবং ইতিমধ্যে যাদের ফাঁসির রায় কার্যকর হয়নি তাদের ফাঁসির রায় কার্যকরের দাবী জানান। পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধমে ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar