আজ , , ,

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মাসউদুর রহমানের সঞ্চালনায় গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী। এছাড়াও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতের আমীর আঃ জব্বার মীর সহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গনমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলমান রাখা এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar