ডামুড্যায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, অফিসার্স ইনচার্জ মোঃ রবিউল হক, উপজেলা আইসিটি কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।